


• শাহরুখ খানের ‘কিং’ ছবিতে গান গাইবেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। ২০২৪ সালে মুম্বইয়ে শাহরুখ খানের বাড়িতে গিয়েছিলেন ‘শেপ অব ইউ’ খ্যাত তারকা। তারপর থেকেই শুরু হয় জল্পনা। মনে করা হচ্ছিল, শাহরুখ খানের পরবর্তী ছবিতে শোনা যেতে পারে শিরানের গান। সেটাই কি সত্যিই হচ্ছে? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ‘কিং’-এর সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে। তিনি সরাসরি কোনো জবাব না দিলেও বিষয়টি একেবারে উপেক্ষা করে যাননি। এড শিরানের গানের ব্যাপারে যে কথাবার্তা চলছে তা জানিয়েছেন অনিরুদ্ধ। ‘কিং’ ছবির হাত ধরে ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা। শাহরুখ ও সুহানা অভিনীত ছবি নিয়ে উন্মাদনার পারদ চড়েছে। তার সঙ্গে এড শিরানের গানের খবর আগ্রহ দ্বিগুণ করবে বলেই মত অনুরাগীদের।