


বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি : অসমের ডিমা হাসাও জেলায় পুলিশের সাব-ইনসপেক্টর নবজিৎ দাসের মৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। এই মৃত্যুর নেপথ্যে মাদক পাচারকারীদের হাত রয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। সোমবার গুয়াহাটিতে হিমন্ত জানান, বিষয়টি তদন্ত করছে পুলিশ। তদন্তের পরই বিস্তারিত তথ্য জানানো হবে।
ডিমা হাসাও জেলার লাইসঙ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সাব-ইন্সপেক্টর নবজিৎ দাস শুক্রবার সন্ধ্যায় লাইসঙ এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।