


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কন্যাশ্রী কাপে বড় জয় পেল ইস্ট বেঙ্গল। এদিন দীপ্তি সংঘকে ২১-০ গোলে উড়িয়ে দিল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। অষ্টম ওঁরাওয়ের ডাবল হ্যাটট্রিক। প্রিয়াঙ্কা দেবী, সন্ধ্যা মাইতি ও সিল্কি দেবী চারটি করে গোল দেন। বাকি তিন গোলদাতা শ্রাবণী, পূর্ণিমা ও আন্টাসিয়া। আই লিগে দুরন্ত জয় পেল ডায়মন্ডহারবার এফসি। রিয়াল কাশ্মীরকে ২-১ গোলে বশ মানায় তারা। দুই গোলদাতা হুগো ও সানডে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ডায়মন্ডহারবার। পাশাপাশি ভারতীয় মহিলা দলের সহকারী কোচ নিযুক্ত হলেন বাংলার সুজাতা কর।