


নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের একাধিক অঞ্চলকে নিজেদের বলে দাবি করে নিত্যনতুন নাম দিয়ে চলেছে চীন। সম্প্রতি এনিয়ে বেজিং ও নয়াদিল্লির সংঘাত চরমে উঠেছে। চীনের এধরনের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন। নামকরণের সিদ্ধান্তকে সমর্থন করলেও তাঁর বক্তব্য, বর্তমানে ভারত-চীনের সম্পর্ক স্থিতিশীল। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে একই নীতি রয়েছে চীনের। দুই দেশের সম্পর্ক আরও ভালো করতে প্রচেষ্টা চলছে।