


শনিবার গভীর রাতে জামুড়িয়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বোগড়া চট্টি মোড় সংলগ্ন এলাকায় পুড়ে ছাই ৮ থেকে ১০টি অস্থায়ী দোকান। ব্যাপক ক্ষতির মুখে স্থানীয় ব্যাবসায়ীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হলেও, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।