


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপন সরকার নামে কসবার এক বৃদ্ধের অঙ্গদানে নতুন জীবন পেতে চলেছেন পাঁচজন। বৃদ্ধ ভরতি ছিলেন ইএম বাইপাস লাগোয়া একটি হাসপাতালে। মস্তিষ্কের রক্তক্ষরণে বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ওই ব্যক্তির মস্তিষ্কের মৃত্যু বা ব্রেন ডেথ হয়। পরিবার অঙ্গদানে সম্মত হয়। এরপরই সিদ্ধান্ত হয়, তপনবাবুর একটি কিডনি পাবেন আলিপুরের একটি প্রাইভেট হাসপাতালের রোগী। অন্য কিডনিটি পাবে মুকুন্দপুরের একটি বড়ো কর্পোরেট হাসপাতাল। বৃদ্ধের লিভার পাবেন ই এম বাইপাসের একটি নামজাদা বেসরকারি হাসপাতাল। এছাড়াও তাঁর দুটি কর্নিয়াও কাজে লাগানো যাবে।