


শিলিগুড়ি কলেজে শিক্ষক সমিতির সম্পাদক পদের নির্বাচনে টাই হল। কলেজ সূত্রের খবর, সংশ্লিষ্ট পদে দু'জন প্রার্থী হন। একজন সৌম্য রায়, অপরজন সন্দীপ দাস। প্রথমজন বিজেপি প্রভাবিত এভিআরএসএমের সদস্য। দ্বিতীয়জন জোটের প্রার্থী ছিলেন। শুক্রবার ভোটাভুটি হয়। ৫৭ জন ভোট দেন। একটি ভোট বাতিল হয়েছে। দুই প্রার্থী ২৮টি করে ভোট পান। ফলে ভোটের ফলাফল অমীমাংসিত হয়েছে।