


নয়াদিল্লি: শুভাংশু শুক্লাকে নিয়ে আশাবাদী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁর কাটানো অভিজ্ঞতা গগনযান অভিযানে কাজে লাগানো হবে। মঙ্গলবার ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই বলেন, শুভাংশুর অভিজ্ঞতা আগামী দু’বছরের মধ্যে গগনযান অভিযানে আমাদের অনেক সাহায্য করবে।’ পাশাপাশি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জীতেন্দ্র সিং বলেন, শুভাংশুর সাফল্যের মাধ্যমে ভারত মহাকাশ গবেষণায় নিজের স্থায়ী জায়গা করে নিয়েছে। এই সাফল্য শুধু ভারতের নয় নয়, গোটা বিশ্বের জন্যই গর্বের মুহূর্ত।’ এক্স হ্যান্ডলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘শুভাংশু শুধু মহাকাশ ছুঁয়ে দেখেননি। ভারতের স্বপ্নকেও এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।’