


ইসলামাবাদ: কয়েকদিনের ব্যবধানে ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শনিবার সেখানকার ডেরা ইসমাইল খান শহরে আমন মেলা পুলিশ চেকপোস্টে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই ট্রাক্টর ট্রলি। মুহূর্তে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। যত্রতত্র ছড়িয়ে ছিন্নভিন্ন দেহ। কালো ধোঁয়ার মাঝে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকে বহু মানুষ। ঘটনায় এপর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহিলা, শিশু ছাড়াও কয়েকজন পুলিশ ও নিরাপত্তারক্ষী রয়েছে। জখম আরও ৩০ জন।