


নয়াদিল্লি: ডিজেল ও বিমানের জ্বালানি বা এটিএফে রপ্তানি শুল্ক ফের বাড়াল কেন্দ্র। পেট্রলে রপ্তানি শুল্ক অবশ্য অপরিবর্তিত রয়েছে। শনিবার প্রতি লিটারে ডিজেলে রপ্তানি শুল্ক বাড়িয়ে করা হয়েছে ৫৫.৫০ টাকা। এটিএফের ক্ষেত্রে এই রপ্তানি শুল্ক বা উইন্ডফল ট্যাক্স প্রতি লিটারে বেড়ে হয়েছে ৪২ টাকা। এই বৃদ্ধি অবিলম্বে কার্যকর হবে বলে অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে গত ২৫ মার্চ প্রতি লিটার ডিজেলে ২১.৫০ টাকা এবং এটিএফে প্রতি লিটারে ২৯.৫০ টাকা রপ্তানি শুল্ক বসিয়েছিল। পশ্চিম এশিয়ায় যুদ্ধজনিত কারণে ডিজেল ও এটিএফের ঘরোয়া জোগান বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।