


ওয়াশিংটন: ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ছ’টা নাগাদ লেমুর বিমানঘাটিতে দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। সময়মতো বিমান থেকে বেরিয়ে যান পাইলট। তাঁকে চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে কয়েক সপ্তাহ আটকে ছিল ব্রিটেনের একটি এফ-৩৫বি।