


নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে ন’বছরের তামান্না খাতুনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ছোট্ট তামান্নার পরিবার। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে, কী আইনি পদক্ষেপ নেওয়া হবে, তার পরামর্শ নেওয়া হয়। বৃহস্পতিবার জানিয়েছেন তামান্নার মা। তিনি বলেন, ‘হাইকোর্টে ন্যায্য বিচার চাইতে এসেছি। আমার ছোট্ট মেয়েকে মেরে ফেলেছে। ন্যায্য বিচার চাই আমরা।’ এরপর তিনি আক্ষেপের সুরে আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, কেন তামান্না হারিয়ে গিয়েছে?’