


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলে কমার্শিয়াল পার্টনার বেছে নিতে দরপত্র আহ্বান করেছিল ফেডারেশন। ২০ মার্চ টেন্ডার খোলার কথা। কিন্তু বিধি বাম। সূত্রের খবর, দরপত্র কিনতে এখনও কোনও বড় কোম্পানি উৎসাহ দেখায়নি। বাধ্য হয়ে টেন্ডার প্রক্রিয়া আরও ৭ দিন বাড়িয়ে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। সবমিলিয়ে দীর্ঘমেয়াদি রোড ম্যাপ নিয়ে চিন্তা থাকছেই।
চলতি মরশুমে সংক্ষিপ্ত ফরম্যাটে আইএসএল আয়োজিত হচ্ছে। এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বল গড়ানোই অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কোনোরকমে জট কাটলেও দীর্ঘকালীন রোডম্যাপ নিয়ে জটিলতা তুঙ্গে। এমন পরিস্থিতিতে টেন্ডার নিয়ে কৌতূহল রয়েছে। আর্থিক সমস্যায় ভারতীয় ফুটবলে টাকা জোগাবেন কে! আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।