


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাদপ্তর থেকে বকেয়া ডিএ সংক্রান্ত ফাইল গেল নবান্নে। মঙ্গলবারই অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফাইল বিকাশ ভবন থেকে নবান্নে গিয়েছে বলে সূত্রের খবর। স্কুলশিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর পৃথকভাবে বকেয়া ডিএ-র হিসেব শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়গুলির কাছেও অধ্যাপক এবং অন্যান্য কর্মীদের তথ্য গ্রহণ করা হয়। তার ভিত্তিতেই এই ফাইল পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য এই বকেয়া ডিএ দিচ্ছে। তাই নির্বাচনি আদর্শ আচরণবিধি এক্ষেত্রে কোনো বাধা হবে না বলেই দাবি ওয়াকিবহাল মহলের।