


সোমবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ কলকাতার তপসিয়া এলাকার রামচরণ পাল লেনের একটি বহুতলে আগুন লাগে। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বহুতলের মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হতাহতের কোনো খবর নেই।