


বামাকো: পশ্চিম আফ্রিকার মালিতে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ উঠল। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার তাঁদের অপহরণ করা হয়। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে মালির ভারতীয় দূতাবাস। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘৬ নভেম্বরে অপহরণের খবর আমরা পেয়েছি। এবিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আশা করি ওই পাঁচজনকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে।’