


সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে হড়পা বানের জেরে তিথি ও বাংরি নদীতে প্রবল জলোচ্ছ্বাস। যার জেরে বিচ্ছিন্ন মাদারিহাটের টোটোপাড়া। হলং নদীর জলোচ্ছ্বাসে উড়ে গিয়েছে জলদাপাড়া ট্যুরিস্ট লজের সামনে কাঠের ফুটব্রিজ। যার জেরে মাদারিহাট শহর থেকে বিচ্ছিন্ন জলদাপাড়ার তিনটি রেঞ্জ অফিস ও সহকারি বন্যপ্রাণী সংরক্ষকের অফিস। যদিও জঙ্গল বন্ধ থাকায় এখন পর্যটক নেই। ফলে সেভাবে কোনও সমস্যা নেই। তবে হাতি তাড়াতে সমস্যায় পড়েছেন বনকর্মীরা।
এদিকে, সমতলে বৃষ্টিপাতের জেরে মাদারিহাটের বীরপাড়ার সুভাষপল্লি, কলেজপাড়া ও দেবীনগর এলাকার বাড়ি বাড়ি জল ডুবেছে। সেচ দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় হাসিমারায় ১০০.২০ ও আলিপুরদুয়ারে ৫৭.৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।