


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন দপ্তরের তরফে পরিচালিত হস্টেলগুলির জন্য খাদ্যদপ্তর প্রতিমাসে ১৪৬৫ টন হারে চাল বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষের ছ’মাসের জন্য মোট চাল বরাদ্দ করা হয়েছে প্রায় ৮৭৯৫ টন। খাদ্যদপ্তর সূত্রের খবর, মোট ১৬৩০টি সংস্থা খাদ্যদপ্তরের কাছে চাল পাবে। এই হস্টেলগুলিতে মোট আবাসিক ৯৭ হাজার ৭১৫ জন। জেলাভিত্তিক কোন দপ্তরের কতগুলি হস্টেলের জন্য চাল দেওয়া হবে তার পরিসংখ্যান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দপ্তর। এই হস্টেলগুলি নারী-শিশু ও সামজকল্যাণ, অন্যান্য অনগ্রসর শ্রেণি, উপজাতি উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা, জনশিক্ষা ও শিক্ষাদপ্তরের অধীন। সরকারি নিয়ম অনুযায়ী, চালের জন্য কেজি প্রতি ৫ টাকা ৬৫ পয়সা সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছ থেকে খাদ্যদপ্তরের পাওয়ার কথা।