


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০৯ ব্যাচের ডব্লুবিসিএস অফিসার রাজশ্রী নাথকে নন্দীগ্রামের রিটার্নিং অফিসার (আরও) করল নির্বাচন কমিশন। বর্তমান বিরোধী দলনেতা ক্ষুদ্র সেচ দপ্তরের মন্ত্রী থাকাকালীন ওই দপ্তরের ওএসডি ছিলেন রাজশ্রী। তাঁকে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সচিব করা হল। তিনি বর্তমানে পূর্ব বর্ধমানের এসডিও ছিলেন। নন্দীগ্রাম ছাড়া আরও ৮টি বিধানসভার ‘আরও’ নিযুক্ত করা হল বৃহস্পতিবার। অন্যদিকে, নির্বাচন কমিশনের ২৩ মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী নিযুক্ত হওয়া ৭৩টির মধ্যে ১৪টি বিধানসভার ‘আরও’ এদিন বদল করা হয়েছে।