


ব্রাসেলস: চোটের কারণে কিলিয়ান এমবাপে মাঠের বাইরে। ফরাসি তারকার অনুপস্থিতিতে দায়িত্ব নিয়ে ফ্রান্সকে জেতালেন মাইকেল ওলিসে। এই সুপার-সাবের দুরন্ত গোলেই সোমবার নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে হারাল জিদানের দল। অন্যদিকে, নেশনস লিগে জয়ে ফিরেছে ইতালিও। অ্যাওয়ে ম্যাচে তুরস্ককে ৪-১ ব্যবধানে বশ মানাল রবার্তো মানচিনির দল। ইতালির চার গোলদাতা আলেসান্দ্রো বাস্তোনি, ফ্রাতেসি, কায়োদে ও এস্পোসিতো। আর তুরস্কের একমাত্র গোলটি ইলমাজের।
এমবাপের অনুপস্থিতিতে ডুয়ে, বারকোলার সঙ্গে এস্তেবান লে পলকে রেখে ফ্রান্সের আক্রমণভাগ সাজিয়েছিলেন কোচ জিদান। তবে ম্যাচে ফরাসি ব্রিগেড অধিপত্য দেখালেও গোল কিছুতেই আসছিল না। প্রশংসা করতে হবে বেলজিয়ামের গোলরক্ষক লামেন্সেরও। অবস্থা বেগতিক দেখে ৭৭ মিনিটে ওলিসেকে পরিবর্ত হিসাবে নামান জিদান। আর ৮৮ মিনিটে এই সুপার সাবের গোলই ব্যবধান গড়ে দিল।