


কলম্বো: শ্রীলঙ্কা সফরের শুরু থেকেই চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। তালিকায় নবতম সংযোজন শুভমান গিল। প্র্যাকটিসে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। তবে আঙুলে স্ট্র্যাপড লাগিয়ে নেট সেশন শেষ করেছিলেন। আশা করা হয়েছিল, শুক্রবার শুরু হওয়া শ্রীলঙ্কা একাদশের প্রস্তুতি ম্যাচে খেলবেন ভারত অধিনায়ক। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নেয়নি। টস করেন লোকেশ রাহুল। তবে আরও দু’দি খেলা বাকি। তাই গিলের মাঠে নামার সুযোগ রয়েছে।
এদিকে, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে দর্শকরা ফ্রি’তে খেলা দেখতে পারবেন। আসলে লাল বলের ক্রিকেট নিয়ে আগ্রহ কমছে। তাই দর্শকদের মাঠমুখী করার জন্য ক্রিকেট শ্রীলঙ্কার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।