


লন্ডন: লিগ কাপের ফাইনালে হেরে আগেই খেতাব হাতছাড়া করেছিল আর্সেনাল। এবার এফএ কাপ থেকেও বিদায় নিল মিকেল আর্তেতা ব্রিগেড। শনিবার শেষ আটের লড়াইয়ে সাউদাম্পটনের কাছে ১-২ গোলে বশ মানল তারা। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন রস স্টুয়ার্ট ও শি চার্লস। আর্সেনালের একমাত্র গোলটি ভিক্টর গোয়কারাসের।