


বার্লিন, ২৯ জুন: উত্তর জার্মানিতে বন্দুকবাজের হামলা। মৃত্যু হল ৫ জনের। জখম একাধিক। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। আজ, সোমবার উত্তর জার্মানির শহর স্টেড-এ আচমকাই হামলা চালায় এক বন্দুকবাজ। সেই ঘটনায় অকুস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৫ জনের। জখম হন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে স্টেড শহরের একটি যুবকেন্দ্রে। তবে গুলি চালানোর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার পরই অকুস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে জঙ্গিযোগ রয়েছে কী না সেটিও দেখছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন বন্দুকবাজ বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।