


নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারকে নাড়িয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের সাফল্য হিসাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তো বটেই, একইসঙ্গে তাদের তিন দাবিও মেনে নিয়েছে সরকার। আর কী বলছেন, ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের মা? শিক্ষামন্ত্রীর ইস্তফার পরই অনিতা দিপকে ছেলেকে নিয়ে বলেন, ‘অনেক অল্প বয়সে দারুণ কাজ করেছে ও (অভিজিৎ)। তবে শনিবার বিকালের আগে পর্যন্ত দিল্লির বুকে যতদিন ককরোচ পার্টির আন্দোলন চলেছে, ততদিন ঘরে অনিতা ও তাঁর স্বামী আতঙ্কে থেকেছেন। এদিন এমনটাই জানিয়েছেন তিনি। পাঁচ সপ্তাহ পর অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অনিতা বলেন, ‘আমি খুব খুশি। গর্বিত। ছেলেকে যখন মারধর করা হয়, তখন ভয় পেয়ে গিয়েছিলাম। রাতে ঘুমোতে পারতাম না। ভোর তিন-চারটে পর্যন্ত আমরা দু’জনেই জেগে থাকতাম। খাওয়ার ইচ্ছা চলে গিয়েছিল। ঘরে যেন কোনো কাজেই মন বসছিল না। তবে এখন অনেকটা স্বস্তি পেলাম।’