


সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব অ্যাডভান্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইএইআর) কলেজের তরফে নেওয়া হয়েছিল বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগ। কলেজের ম্যানেজমেন্ট ও হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রছাত্রীরা সল্টলেক সেক্টর ফাইভ এলাকার অন্তর্গত এক বিরাট এলাকার রাস্তার পাশের খাবারের দোকান বা স্ট্রিট ফুড স্টল-এর খাদ্য বিক্রেতাদের মধ্যে এক সপ্তাহ ধরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে। এই প্রশিক্ষণের অঙ্গ হিসেব খাদ্য বিক্রেতাদের মধ্যে মাথা ঢাকার টুপি, মাস্ক, গ্লাভস বিতরণ করে। আইএইআর-এর কলেজের এই উদ্যোগকে সমর্থন ও সহযোগিতা করেন, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি, বিধাননগর পৌরসভা এবং ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)। ছাত্রছাত্রীদের এই কাজে উত্সাহ দেন কলেজের ডিরেক্টর অরুণাভনারায়ণ মুখোপাধ্যায়।