


প্রাথমিকের ৩২ হাজার নিয়োগ বাতিলের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের হয়েছিল ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানি শুরু হবে আগামী ৭ মে থেকে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ওই দিন প্রাথমিক শিক্ষা পর্ষদ সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে। আজ, সোমবার মামলাটি উঠেছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। তখনই আদালত জানিয়ে দেয়, প্রাথমিকে ৩২ হাজার নিয়োগ বাতিলের মামলা মানেই আইনজীবীরা সবাই মিলে তাদের বক্তব্য রেখে যাবে। এত সময় দেবে না আদালত। ফলে যাদের একই বক্তব্য ও একই ইস্যু সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বকেই সবটা জানাতে হবে।