


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ ভাঙার আবেদনে কোনো সিদ্ধান্ত নিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা জানান, সিবিআই চাইলে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে। এই মামলার শুনানির উপর শীর্ষ আদলেতের স্থগিতাদেশ রয়েছে। ফলে সেখানেই আবেদন জানাক সিবিআই। উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ‘সিট’ গঠনের নির্দেশ দিয়েছিলেন।