


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেমেস্টার পদ্ধতিতে নয়, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক হবে বার্ষিক পদ্ধতিতে! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকারের সই করা ‘অর্ডার’ ঘিরে রীতিমতো আলোড়ন পড়ে যায় ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে। আপাত নিখুঁত এই অর্ডার দেখে বিভিন্ন শিক্ষক সংগঠনও সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে শুরু করে। তারপর জানা যায়, আদতে অর্ডারটি ভুয়ো! এই অর্ডারের কথা জানার পরই সংসদ লিখিত বিজ্ঞপ্তিও জারি করেছে। তাতে বলা হয়েছে, পরবর্তী পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতেই হবে। যে অর্ডার নিয়ে চর্চা চলছে, তার সঙ্গে সংসদের কোনো সম্পর্ক নেই। সংসদ সভাপতি পার্থ কর্মকার বলেন, বিভ্রান্তিকর বিষয়টি নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।