


কলকাতা, ২১ সেপ্টেম্বর: আজ, সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম (একাদশ-দ্বাদশ মিলিয়ে তৃতীয়) সেমেস্টার পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা মোটের উপরে নির্বিঘ্নে শেষ হয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ ছিল প্রথম ভাষার (প্রধানত বাংলা) পরীক্ষা। পড়ুয়াদের বক্তব্য, প্রশ্নপত্র যথেষ্ট সহজ ছিল। স্বভাবতই তাঁরা খুশি।
আগামী ২২ সেপ্টেম্বর ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা রয়েছে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ভাষা (প্রধানত ইংরেজি), ২৫ সেপ্টেম্বর ইকোনোমিক্স, অ্যানথ্রোপলজি, সায়েন্স অব ওয়েল বিইং এবং অ্যাপ্লায়েড এআইয়ের পরীক্ষা হবে। ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি হবে ২৮ সেপ্টেম্বর। কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজ্যুয়াল আর্টসের পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর রয়েছে স্ট্যাটিস্টিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং এবং হিস্ট্রি পরীক্ষা। কেমিস্ট্রি, জিয়োগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ পরীক্ষা ১ অক্টোবর। ৩ অক্টোবর রয়েছে ফিলোসফি পরীক্ষা।
আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রামে উপ নির্বাচন। তাই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন বদলেছে। তিন দিনের যাবতীয় পরীক্ষা সাতদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর ছিল ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স সহ আটটি বিষয়ের পরীক্ষা। সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ অক্টোবর পরীক্ষাগুলি নেওয়া হবে। এছাড়া ৬ অক্টোবর ছিল সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সোশিওলজি সহ ছ’টি বিষয়ের পরীক্ষা। নতুন সূচি অনুযায়ী ১৩ অক্টোবর এই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। একইভাবে, ৭ অক্টোবরের বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা হবে ১৪ অক্টোবর।