


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোলি ও দোলযাত্রাকে কেন্দ্র করে বিশেষ পোশাক সম্ভার নিয়ে এল ভি মার্ট। নতুন প্রজন্মের পাশাপাশি আধুনিক পরিবার এবং ফ্যাশনদুরস্ত শিশুদের জন্য থাকছে হরেক পোশাক, যা নয়নাভিরাম এবং গ্রীষ্মে অত্যন্ত আরামদায়ক। মহিলাদের জন্য থাকছে সালোয়ার স্যুট সহ উৎসবমুখী পোশাক, পালাজো, ইন্দো ওয়েস্টার্ন কালেকশন। পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট থেকে শুরু করে ফ্যাশনেবল জিনস, চিনোজ প্রভৃতি। শিশুদের জন্য থাকছে রংবাহারি পোশাক। সবেরই দাম শুরু ৯৯ টাকা থেকে। যাঁরা ১ হাজার ১৯৯ টাকা কেনাকাটা করবেন, তাঁরা পাবেন নামী সংস্থার পাঁচ লিটারের ওয়াটার জাগ, যার দাম ৬৯৯ টাকা। অথবা তাঁরা ৯৯৯ টাকার একটি ইস্ত্রি কিনতে পারবেন মাত্র ১৪৯ টাকা দিয়ে। যাঁরা ৩ হাজার ৯৯৯ টাকার কেনাকাটা করবেন, তাঁরা ১৪৯ টাকার বিনিময়ে পাবেন দেড় হাজার টাকা দামের প্রেসার কুকার।