


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে পেট্রল, ডিজেল বা রান্নার গ্যাসের মতো জ্বালানির সুষ্ঠু জোগান রয়েছে। নিজেদের বিক্রির হিসেব পেশ করে দাবি করল হিন্দুস্থান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড। তারা জানিয়েছে, চলতি এপ্রিলের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত দেশে তারা ২ লক্ষ ২৭ হাজার কিলো লিটারের বেশি পেট্রল ও ৪ লক্ষ ৫ হাজার কিলো লিটারের বেশি ডিজেল বিক্রি করেছে। কোথাও যাতে জ্বালানির সংকট তৈরি না-হয়, তার জন্য ৪০ হাজার ২১৫টি ট্যাঙ্কার ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ওই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি ওই সময়ের মধ্যে ৭৫ লক্ষ ১৮ হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দিয়েছে। এছাড়া ১ লক্ষ ৪৫ হাজারের বেশি পাঁচ কেজির সিলিন্ডার (ফ্রি ট্রেড) খোলা বাজারে জোগান দেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।