


• ‘ছাভা’ খ্যাত পরিচালক লক্ষ্মণ উতেকারের পরিচালনায় কাজ করবেন হৃতিক রোশন? বলি পাড়ায় এই জল্পনাই চলছে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে চিত্রনাট্য শুনেছেন হৃতিক। তিনি রাজি হলেই ছবির কাজ শুরু করবেন পরিচালক। ‘লুকা ছুপি’, ‘মিমি’, ‘জারা হাটকে জারা বাঁচকে’, ‘ছাভা’র মতো একাধিক ছবি পরিচালনা করে নজর কেড়েছেন লক্ষ্মণ। মুক্তির অপেক্ষায় তাঁর পরিচালিত ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘এথা’। আর হৃতিকের অ্যাকশন অবতার নিয়ে চর্চার অন্ত নেই। ফলে প্রথমবার হৃতিক আর লক্ষ্মণ একত্রে কাজ করলে যে বলি পাড়ার আগ্রহ থাকবে, তা বলাই বাহুল্য। যদিও ছবির ঘরানা বা বাকি তথ্য এখনও প্রকাশ করতে নারাজ নির্মাতারা।