


হায়দরাবাদ, ২১ এপ্রিল: অভিষেক তান্ডবে ছারখার দিল্লি। বিশ্বকাপে অভিষেক শর্মার পারফরমেন্স নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। আইপিএলে রানে ফেরার ইঙ্গিত দিলেও বিধ্বংসী অভিষেককে খুব একটা দেখা যাচ্ছিল না। আজ দিল্লির বিরুদ্ধে অভিষেকের ব্যাটে ফিরল দানবিক পারফরমেন্স। ৬৮ বলে অপরাজিত থাকলেন ১৩৫ রানে। ইনিংস সাজালেন দশটা চার এবং দশটা ছক্কা দিয়ে। কুড়ি ওভারের হায়দরাবাদ তোলে ২৪২ রান। অভিষেক ছাড়া ম্যাথিউ হেড এবং হেনরিক ক্লাসেন করলেন ৩৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে দলের একুশ নামের মাথায় আউট হয়ে যান নিশাঙ্কা। এরপর দ্বিতীয় উইকেট ছুটিতে দিল্লির ইনিংস টানেন কে এল রাহুল এবং নীতিশ রানা জুটি। দিল্লির ১০৭ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রানে আউট হন কে এল রাহুল। ১০৭ রানে পরপর তিন উইকেট হারায় দিল্লি। ৫৭ রানে আউট হন নিতিশ রানা। সমীর রিজভী ৪১ রান করে দিল্লির হয়ে শেষ চেষ্টা করেন। শেষ পর্যন্ত কুড়ি ওভারে ৯ উইকেট হারিয়ে দিল্লি তলে ১৯৫ রান। হায়দরাবাদের হয়ে চার উইকেট নেন ঈশান মালিঙ্গা। এই ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ।