


‘ভারতে থেকে শান্তি পাচ্ছি না’, সম্প্রতি শেখর সুমনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁর কথায়, ‘এই দেশের মানুষ খুব ভালো। তাঁরা শান্তিপ্রিয়। তবে এখন আর আমাদের দেশে সেই শান্তিটা পাই না। আমরা ভারতীয়রা উদার মনের। অতিথিপরায়ণ। আমরা দেশের জন্য অনেক কিছু করেছি। আমি প্রার্থনা করি, আগের সময়টা যেন আবার ফিরে আসে।’ অভিনেতার এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে। অতীতে গ্রেপ্তারি থেকে মাদকাসক্ত হয়ে পড়া— এসব ছিল সঞ্জয়ের জীবনের কালো অধ্যায়। ফের সেসব বিতর্ক মাথাচাড়া দিয়েছে। উল্লেখ্য, ওই সাক্ষাৎকারে সঞ্জয়কে আরও একটি প্রশ্ন করা হয়েছিল, ‘পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রী হলে কী করবেন?’ জবাবে অভিনেতা ‘মুন্নাভাই’-এর স্টাইলে বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর আমি রোমাঞ্চিত।’