


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাশনাল স্পোর্টস কোড মেনে শনিবার নতুন সংবিধান গৃহীত হল আইএফএ’তে। পাশাপাশি বঙ্গ ফুটবল সংস্থার বিশেষ সাধারণ সভায় নির্বাচনের দিনও চূড়ান্ত হয়ে গেল। আগামী ১৪ নভেম্বর আইএফএ’র নির্বাচন। আগামী দিনে সুতারকিনের ব্যাটন কার হাতে থাকবে? সমীকরণ খোঁজা শুরু ময়দানে।
নতুন সংবিধান অনুযায়ী ক্ষমতার চাবিকাঠি থাকছে সভাপতির হাতে। বেতনভুক সচিব দায়িত্ব সামলাবেন। পদাধিকারবলে কমিটির সভায় উপস্থিত থাকলেও তাঁর ভোটাধিকার থাকছে না। পাশাপাশি কার্যকরী সমিতির ১৫ সদস্যের মধ্যে চারজন মহিলা সদস্য থাকতেই হবে।