


লোকশিল্পী বিঠাবাঈয়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, লক্ষ্মণ উতেকার পরিচালিত একটি বায়োপিকে কাজ করতে চলেছেন শ্রদ্ধা। ছবির নাম ‘বিঠা’। ইতিমধ্যে ছবির জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন শ্রদ্ধা। ১৯৩৫ সালে সোলাপুর জেলায় জন্ম বিঠাবাঈয়ের। ঐতিহ্যবাহী নানা লোকসংগীতের চর্চা চলত তাঁর পরিবারে। ছোট থেকেই শিল্পসত্ত্বার বীজবপন হয়েছিল বিঠাবাঈয়ের মধ্যে। মঞ্চে তাঁর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শক। তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ হতেন সকলে। ১৯৫৭ ও ১৯৯০ সালে দু’বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন শিল্পী। তাঁর জীবনী অবলম্বনেই তৈরি হচ্ছে ছবিটি। সেখানে মুখ্য চরিত্রে শ্রদ্ধা।