


নিউ ইয়র্ক: ধর্মীয় পরিচয় জেনে ভারতীয় কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবারের এই ঘটনাটি আমেরিকার উটার এক শপিং মলে। অভিযুক্তের নাম পিটার মাইকেল নারসেন। ইতিমধ্যে তাকে হেপজেতে নিয়েছে পুলিশ। সোহেল নামে ওই ভারতীয় কর্মী হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন। সূত্রের খবর, উটার একটি শপিং মলে সোহেলের সঙ্গে কথা বলছিল পিটার। প্রত্যক্ষদর্শীদের কথায়, অভিযুক্ত প্রথমে সোহেলের দেশ জানতে চায়। ভারতীয় জানার পর ওই কর্মীর ধর্ম নিয়ে প্রশ্ন করে সে। জিজ্ঞাসা করে, ‘আপনি কি মুসলমান?’ সোহেল হ্যাঁ বলতেই ছুরি নিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে পিটার। জানা গিয়েছে, কমপক্ষে ১৫ বার আঘাত করে অভিযুক্ত। পিটারকে নিরস্ত্র করেন প্রত্যক্ষদর্শীরা।