


যেকোনো আন্দোলনের উদ্দেশ্য সমাধানের জন্য হওয়া উচিত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এছাড়াও সঙ্ঘপ্রধান বলেন, 'দেশ এখন বিকাশ করছে। তবে পুরোপুরি বিকাশ হয়নি, তাই কিছু সমস্যা থাকেই।' এরপরই মোহনের অভিযোগ, কিছু কিছু অশুভ শক্তি দেশকে ভেঙে ফেলার চক্রান্ত করছেন। ভাগবত স্পষ্ট ভাষায় জানান, 'যেকোনো আন্দোলনের ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি না করে, পারস্পরিক আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।'