

একসময় পর্যটকদের প্রিয় গন্তব্য হলেও, আলিপুরদুয়ারের গভীর জঙ্গলে লুকিয়ে আছে এক ভয়াল ইতিহাস।
ইংরেজদের তৈরি কুখ্যাত ডিটেনশন ক্যাম্প— বক্সা দুর্গ। এই দুর্গ একসময় ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিষ্ঠুর কারাগার, যেখানে বন্দি ছিলেন দেশের প্রথম সারির স্বাধীনতা সংগ্রামীরা। বক্সা জেলের অন্ধকার কুঠুরিতে কাটানো হয়েছে অসংখ্য প্রতিবাদ, অনশন আর আত্মত্যাগের দিন।
নেতাজি সুভাষচন্দ্র বসুর পালিয়ে যাওয়ার রহস্য থেকে শুরু করে রবীন্দ্রনাথের ঐতিহাসিক চিঠি—সবই জড়িয়ে আছে এই দুর্গের সঙ্গে। স্বাধীনতার পরেও এখানেই বন্দি রাখা হয়েছিল বহু মার্কসবাদী আন্দোলনকারী। পরে তিব্বতি সন্ন্যাসীদের শরণার্থী শিবির হিসেবেও ব্যবহৃত হয় এই দুর্গ। আজ সেই কুখ্যাত কারাগারই পর্যটকদের কাছে এক রহস্যময় ঐতিহাসিক স্থান।
📍 বর্তমান ডিজিটাল ঘুরে দেখেছে বক্সা দুর্গের বর্তমান অবস্থা
📸 ছবি ও প্রতিবেদন : অভিষেক পাল 👉 ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইতিহাসের এমন অধ্যায় যা বইয়ে লেখা নেই।
#BuxaFort #বক্সাদুর্গ #BuxaFortHistory #DarkHistory #BritishDetentionCamp #IndianFreedomStruggle #NetajiSubhasChandraBose #ColonialHistory #BuxaTigerReserve #HiddenHistory #HistoricalPlacesOfBengal #Alipurduar #WestBengalTourism #UnknownHistory #IndianHistory #বর্তমানডিজিটাল #BengaliHistory #HistoricJail