


নিজস্ব প্রতিনিধি কলকাতা: বুথে রাজনৈতিক দলের এজেন্টদের বসার ব্যাপারে ‘পুরানো গাইডলাইন’ই মেনে চলা হবে। এই মর্মে মঙ্গলবার একটি প্রেস নোট জারি করল নির্বাচন কমিশন। অর্থাৎ, এবারের নির্বাচনে রাজনৈতিক দলের এজেন্টদের বুথের বাইরে বসার যে মৌখিক নির্দেশ কমিশন দিয়েছিল, লিখিত বিজ্ঞপ্তিতে তার রেশমাত্র রইল না। এজেন্টরা এবার বুথের বাইরে বসবেন—জেলায় জেলায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং বিএলও সুপারভাইজারদের দেওয়া এই মৌখিক এবং হোয়াটসঅ্যাপ বার্তা ছড়িয়ে পড়েছিল। আর তা প্রকাশ্যে আসতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাই কমিশন জানাল, এই ধরনের কোনো নতুন গাইডলাইন দেওয়া হয়নি। অর্থাৎ এবারও বুথের ভিতরেই থাকবেন রাজনৈতিক দলের এজেন্টরা।