


ইরান ও আমেরিকার হামলা-পালটা হামলায় ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। বাজারে এর প্রভাবও পড়তে শুরু করেছে। অপরিশোধিত তেলের দাম ফের বাড়ছে হু হু করে। এই যুদ্ধ আর কতদিন চলবে? এই প্রশ্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, নভেম্বরে আমেরিকায় অন্তর্বর্তী নির্বাচন। তার ঠিক পরেই বন্ধ হবে পশ্চিম এশিয়া সংঘাত। কারণ এই যুদ্ধ আর দীর্ঘায়িত করার ক্ষমতা তেহরানের নেই বলেও দাবি করেছেন ট্রাম্প।