


চন্দননগরের জল ভরা সন্দেশ জিআই স্বীকৃতি পেল। গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে বাংলার এই বিখ্যাত মিষ্টি উপহার হিসেবে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জল ভরা সন্দেশই এবার আনুষ্ঠানিকভাবে জিআই স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের অধীন পেটেন্ট তথ্য কেন্দ্র, জল ভরা সন্দেশ সহ বাংলার ২৩টি বিশেষ দ্রব্যের জিআইয়ের জন্য আবেদন করেছিল। আজ, শুক্রবার তা অনুমোদন করল কেন্দ্রীয় সরকার।