


জুন মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী সীমা মুর্মু। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
চাইনিজ ফ্রায়েড রাইস
উপকরণ: বাসমতী চালের ভাত ২৫০ গ্রাম, ডিম ১টি, গাজর ও বিনস কুচিয়ে কাটা ৪ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজ পাতা কুচি ৪ টেবিল চামচ, আদা ও রসুন কুচি ২ টেবিল চামচ, সানরাইজ ফ্রায়েড রাইস মশলা ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো টেবিল চামচ, অয়েস্টার স্যস টেবিল চামচ, সাদা তেল ৪ টেবিল চামচ, নুন ও চিনি স্বাদ অনুযায়ী।
প্রণালী: প্রথমে কড়াইতে ২ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে অল্প নুন দিয়ে ডিম স্ক্র্যাম্বল করে, আলাদা করে রেখে দিন। এরপর একই কড়াইতে বাকি তেল গরম করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিন। গরম তেলে আদা ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এর সঙ্গে পেঁয়াজ পাতা কুচি ও সমস্ত কুচানো সব্জি দিয়ে ২-৩ মিনিট মিডিয়াম আঁচে ভাজতে থাকুন। সব্জি নরম হলে, এতে সানরাইজ ফ্রায়েড রাইস মশলা, গোলমরিচ গুঁড়ো ও অয়েস্টার স্যস যোগ করে মিশিয়ে দিন। এবার ভাজা ডিম ও রান্না করা ভাত দিয়ে সাবধানে মেশান, যাতে ভাত ভেঙে না যায়। স্বাদমতো নুন ও চিনি দিন এবং সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। শেষে উপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ইচ্ছে হলে সয়া স্যস বা চিলি স্যসও স্বাদ অনুযায়ী যোগ করতে পারেন। বাসি ভাত ব্যবহার করলে রাইসটি আরও ঝুরঝুরে হবে।
সেচুয়ান চিকেন রেসিপি
উপকরণ: বোনলেস চিকেন ৫০০ গ্রাম, সয়া স্যস ২ টেবিল চামচ, টম্যাটো স্যস ২ টেবিল চামচ, চিলি স্যস ২ টেবিল চামচ, রেড চিলি স্যস ১ টেবিল চামচ, সানরাইজ সেচুয়ান মশলা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, স্প্রিং অনিয়ন কুচি ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, সাদা তেল প্রয়োজন মতো (প্রায় ১০০ গ্রাম), সাদা তিল ১ টেবিল চামচ, নুন ও চিনি স্বাদ অনুযায়ী।
প্রণালী: ধাপ ১: ম্যারিনেশন: একটি বড় পাত্রে চিকেনের টুকরোগুলোর সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, ডিম, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ সয়া স্যস, টেবিল চামচ টম্যাটো স্যস, ১ টেবিল চামচ চিলি স্যস মেশান। অন্তত আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। ধাপ ২: ভাজা: একটি কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে তুলে রাখুন।
ধাপ ৩: সেচুয়ান গ্রেভি তৈরি: ওই কড়াইতে ২ টেবিল চামচ তেল দিন। রসুন কুচি ও স্প্রিং অনিয়ন দিয়ে একটু
ভেজে নিন। এরপর ২ টেবিল চামচ সেচুয়ান মশলা, ১ টেবিল চামচ টম্যাটো স্যস, ১ টেবিল চামচ চিলি স্যস, ১ টেবিল চামচ সয়া স্যস। মিশ্রণটি ১-২ মিনিট নাড়াচাড়া করুন। ধাপ ৪: চিকেন মেশানো ও পরিবেশন: ভেজে রাখা চিকেন এই মিশ্রণে দিয়ে মিশিয়ে নিন। একটু জলে কর্নফ্লাওয়ার গুলে দিন। গ্রেভি হালকা ঘন হলে নামান। উপরে সাদা তিল ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করুন।