


ফেব্রুয়ারি মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী পাপিয়া সান্যাল চৌধুরি। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
ইন্দো-চাইনিজ ফ্রায়েড রাইস
উপকরণ: বাসমতী চাল ১ কাপ, সাদা তেল ৩ চামচ, মাখন ১ চামচ, রশুন কুচি ২ চামচ, পেঁয়াজ কুচি কাপ, বিনস কুচি কাপ, গাজর কুচি কাপ, ক্যাপসিকাম কুচি কাপ, বাঁধাকপি কুচি ১ কাপ, পেঁয়াজশাক কুচি কাপ, নুন স্বাদমতো, সানরাইস চাইনিজ ফ্রায়েড রাইস মশলা ২ চামচ।
প্রণালী: বাসমতী চাল ধুয়ে ঘন্টা ভিজিয়ে রাখুন। পরিমাণ মতো জল গরম করে নুন যোগ করে চাল দিয়ে ৯০ শতাংশ রান্না করে নিন। ভাতে বাড়তি জল ঝরিয়ে তা ঠান্ডা করে নিন। প্যানে সাদা তেল দিয়ে রশুন কুচি দিয়ে ১মিনিট ভাজুন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একে একে সব সবজি দিয়ে দিন। হাই ফ্লেমে ৫ মিনিট ভাজতে হবে। এবার সানরাইস চাইনিজ ফ্রায়েড রাইস মশলা মিশিয়ে নিন। ভাত ও মাখন দিয়ে নেড়ে নিন। পেঁয়াজশাক মিশিয়ে পরিবেশন করুন।
সেজুয়ান প্রন
উপকরণ: চিংড়ি ৩৫০ গ্রাম, নুন চামচ, গোলমরিচ ১ চামচ, ময়দা ১ চামচ, কর্নফ্লাওয়ার ১ চামচ, ডিম ১টি, সাদা তেল কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রশুন কুচি ২ চামচ, আদা কুচি ১ চামচ, গোটা শুকনো লংকা ৪টি, পেঁয়াজশাক ১ কাপ, ক্যাপসিকাম কাপ, সানরাইস সেচুয়ান মশলা ২ চামচ, ভেজিটেবল স্টক কাপ, জল ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চামচ, ধনেপাতা গার্নিশ করার জন্য।
প্রণালী : চিংড়িতে নুন ও গোলমরিচ মাখিয়ে নিন। তারপর একটা বড়ো পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে ময়দা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করুন। এই ব্যাটারে চিংড়ি মাছ মাখিয়ে আধ ঘন্টা রাখতে হবে। এবার প্যানে ৪ টেবিল চামচ তেল দিয়ে হাই ফ্লেমে চিংড়ি ভেজে নিন। এবার প্যানে বাকি তেল দিয়ে গোটা শুকনো লংকা, রশুন ও আদা কুচি ভেজে নিন। পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম দিয়ে নেড়ে নিন। তারপর ভেজে রাখা চিংড়ি দিয়ে সানরাইজ মশলা মিশিয়ে নিন। এবার ভেজিটেবল স্টক দিয়ে একটু ফোটান। বাটিতে জল ও কর্নফ্লাওয়ার গুলে প্যানে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজশাক মিশিয়ে নামিয়ে নিন।