


এখনও আতঙ্ক কাটেনি করিনা কাপুর খানের। চলতি বছরের শুরুতেই বান্দ্রায় নিজের বাড়িতে হামলার মুখে পড়তে হয়েছিল অভিনেতা সইফ আলি খানকে। ছ’বার ছুরির আঘাত করে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতী। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে তারকাদের জীবন ও নিরাপত্তা নিয়েও। ঘটনার বিষয়ে প্রথমবার মুখ খুলেছেন করিনা। তাঁর কথায়, ‘মুম্বইয়ে এধরনের ঘটনা কখনও শোনা যায়নি। কেউ একজন শিশুদের ঘরে ঢুকে পড়ছে, এমনটা সত্যিই অকল্পনীয়। সেখানে আমাদের সঙ্গেই এটা ঘটেছে। ওই ঘটনার পর কয়েকমাস আমি ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারিনি। স্বাভাবিক জীবনে ফিরতেও সময় লেগেছে। এখনও আতঙ্ক কাটেনি।’ ওই ঘটনা করিনার পরিবারে বিরাট প্রভাব ফেলেছিল, এ কথা স্বীকার করেছেন অভিনেত্রী।