


• পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবিতে কাজ করবেন করিনা কাপুর খান। জল্পনা সত্যি হলে, এটিই হবে সঞ্জয়লীলা পরিচালিত ছবিতে করিনার প্রথম কাজ। দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছে বলি পাড়ায়। সদ্য পরিচালকের অফিসের বাইরে দেখা গিয়েছে করিনাকে। সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করছেন অনুরাগীরা। সঞ্জয়ের পরের ছবিতেই মুখ্য চরিত্রে কাজ করতে চলেছেন করিনা।