


আগামী বছর বক্স অফিসে মুখোমুখি দ্বৈরথে নামবেন কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ান। ‘নাগজিলা’ বনাম ‘ভেড়িয়া ২’। ২০২৬ সালের স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাবে এই দুই ছবি। বক্স অফিসে লড়াই থাকলেও একই ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, ‘মুঝসে শাদি করোগে’ ছবির সিক্যুয়েলে কাজ করবেন দুই তারকা। ২০০৪ সালে কমেডি ঘরানার এই ছবি মুক্তি পেয়েছিল। ফের ত্রিকোণ প্রেমের গল্প উঠে আসবে পর্দায়। এবার দুই নায়কের ভূমিকায় থাকছেন বরুণ ও কার্তিক। সাজিদ নাদিওয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে তাঁদের বিপরীতে কে থাকছেন, তা এখনও স্পষ্ট নয়। চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে।