


পাটনা: গুলিকাণ্ডে পাটনা দায়রা আদালতে আত্মসমর্পণ করবেন না জনপ্রিয় শিক্ষাবিদ তথা ইউটিউবার ফয়জল খান ওরফে ‘খান স্যার’। শনিবার একথা জানিয়েছেন তাঁর আইনজীবী অরবিন্দ কুমার মাহুয়ার। আগামী সোমবার খান স্যারের আইনজীবীরা অন্তর্বর্তী জামিনের আবেদন জানাবেন। প্রসঙ্গত, গত ২ জুন কোচিং সেন্টারের বাইরে প্রচুর লোকজন জমা হয়েছিল। সেই সময় খান স্যার নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেন বলে অভিযোগ। এজন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
যদিও অন্য একটি সূত্রের দাবি, ওই দিন ১৫-২০ জন খান স্যারের কোচিং ক্যাম্পাসে তাণ্ডব চালায়। পাথর ছোড়ে। এক নিরাপত্তা রক্ষীকে হেনস্তাও করে। খান স্যারের অভিযোগ, তাঁর ইনস্টিটিউটের বাইরে ৮ থেকে ১০ রাউন্ড গুলিও চালানো হয়েছে। শনিবারই তাঁর কোচিং সেন্টারে তল্লাশি চালিয়েছে। ছবি: পিটিআই