


চন্ডীগড়, ৩১ মার্চ: হাড্ডাহাড্ডি ম্যাচে গুজরাটকে তিন উইকেটে হারালো কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে নিজের অভিষেক ম্যাচে দুরন্ত অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে পাঞ্জাবকে জয় এনে দিলেন অজি ব্যাটার কুপার কন্নলি। প্রথমে ব্যাট করে গুজরাট তোলে ছয় উইকেটে ১৬২ রান। অধিনায়ক শুভমান গিল করেন ৩৯ রান। জস বাটলারের সংগ্রহ ৩৮ রান। পাঞ্জাবের হয়ে তিন উইকেট নেন বিজয়কুমার ভিশক। চাহাল নেন দু উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্রিয়াংশের উইকেট হারায় পাঞ্জাব। এরপর ম্যাচের হাল ধরেন প্রভসিমরন সিং এবং কুপার কন্নলি। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ৮৩ রান। দশম ওভারে ৩৭ রানে আউট হয়ে যান প্রভসিমরান। পরের পাঁচ ওভারে দ্রুত চার উইকেট হারায় পাঞ্জাব। ১৫ তম ওভারে তাদের রান দাঁড়ায় ৬ উইকেটে ১১৮। শেষ পর্যন্ত কুপার কন্নলির দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে তিন উইকেটে ম্যাচ বার করে নেয় পাঞ্জাব। গুজরাটের হয়ে তিন উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ম্যাচের সেরা হন কুপার কন্নলি।