


ওয়েলিংটন: অক্টোবরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে ৫টি টি-২০, ৫টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজের জন্য বুধবার ১৬ জনের স্কোয়াড ঘোষণা করল কিউয়িরা। তালিকায় অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জেকব ডাফি সহ মোট ৭ জন পেসার রয়েছেন। বলার অপেক্ষা রাখে না, শ্রেয়স আয়ার ব্রিগেডের বিপক্ষে গতির বিস্ফোরণেই বাজিমাতের ছক কষছেন ক্যাপ্টেন মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের টি-২০ স্কোয়াড: ফিন অ্যালেন, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, জ্যাক ফকস, ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), বিভন জেকবস, জেকব ড্যাফি, ড্যারি মিচেল, টিম সেইফার্ট, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, ডেভন কনওয়ে, নাথান স্মিথ, লকি ফার্গুসন।